ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে গণমাধ্যমে জেন্ডার-সংবেদনশীল উপস্থাপন বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

Mahamudul Hasan Babu
September 27, 2026 4:48 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডারভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

​রোববার (২৭সেপ্টেম্বর) সকালে উন্নয়ন সংঘের ‘চাইল্ড সিটি’ প্রশিক্ষণ হলরুমে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায় কিংডম অব দ্য নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় এর আয়োজন করা হয়। ইউএনএফপিএ (UNFPA) ও একশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস)।

​জামালপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন্নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি,সামাজিক অসংগতি দূরীকরণ,কিশোর-কিশোরীদের জীবনদক্ষতা উন্নয়ন এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে এসব ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার কথা তিনি তুলে ধরেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি বিভাগের প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম,ইউএনএফপিএ-এর অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানা,ফিল্ড অফিসার মো. আতাহার আলী,ন্যাশনাল কমিউনিকেশন অফিসার আফরা নাওমী এবং বেইসের ডেপুটি ডিরেক্টর কামরুল হাসান খন্দকারসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

​উল্লেখ্য, জামালপুর জেলার পাঁচটি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩০ জন গণমাধ্যমকর্মী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।