ঢাকাSaturday , 31 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

Mahamudul Hasan Babu
October 31, 2026 12:59 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৬ তারিখে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) ভাঙ্গুড়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরুইয়া মমতাজ, এছাড়া আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ।উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন ফ্যামিলি কার্ড সবাই পাবে দল বল নির্বিশেষে তাই রাষ্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের কাধে সঠিক ভাবে পালন করবেন সবাই যেন তার পাপ্য পায় কোন সজন প্রিতি যেন না হয়।

প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিত করা। পাশাপাশি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করা।

প্রশিক্ষণে সমাজ সেবা কর্মকর্তারা তথ্য সংগ্রহের পদ্ধতি, উপকারভোগী নির্বাচন এবং তথ্যের যথার্থতা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সহজ হবে।