ঢাকাSaturday , 31 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
October 31, 2026 4:21 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা :মাগুরা শ্রীপুরের মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কবি কাজী কাদের নওয়াজের বাড়ি সংলগ্ন মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মাদ্রাসা মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুন্সি মোঃ মফিজুল ইসলাম।
মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ আবদুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, খামারপাড়া সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা ফয়সাল আলম, শ্রীপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মো. লিয়াকত আলীসহ অন্যরা ।

অনুষ্ঠানে মোট ১৫ টি ইভেন্টে মোট ৪৫ জন প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হয়।