আমিনুর রহমানঃ ১১ দলীয় জোটের ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঢাকা – খুলনা- যশোর – কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে অভয়নগরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ অক্টোবর) বিকালে নওয়াপাড়া পুরাতন বাসস্টাণ্ডে অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মহিউল ইসলামের সঞ্চালনায় গণভোটের রায় বাস্তবায়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ৭ দফা দাবী বাস্তবায়নের দাবীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান। তিনি বলেন এসরকার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসে জনগণের দেয়া ৭০ শতাংশ জনগণের দেয়া গণভোটের রায় মানছেনা।আপনারদেরকে সাথে নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। তারা তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে জনগনের রোষানলে পড়তে শুরু করেছে।আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে।সারাদেশে চাঁদাবাজ, ঘাট, মাঠ, হাট, ঘের দখল করছে তাদের নেতা কর্মীরা।প্রস্তুত থাকেন ফ্যাসিস্টদের মত একদফা আন্দোলন করে তাদেরকে ক্ষমতা থেকে হঠাতে হবে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ,ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়িম, জামায়াত মনোনীত নওয়াপাড়া পৌরসভার মেয়র প্রার্থী গোলাম মোস্তফা, অভয়নগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মহিউল ইসলাম, খিলাফাত মজলিশের অভয়নগর উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার আমীর নুরুল ইসলাম বাবুল,চলিশিয়া ইউনিয়ন আমীর রজব আলী ফারাজী,বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান, ছাত্রনেতা আমানুল্লাহ সাদেকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
