আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ইটভাটায় অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা মোড় এলাকায় আজিমুদ্দিনের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ অভিযানে নেতৃত্ব দেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(৩) ধারা অনুযায়ী ভাটার মালিক আজিম উদ্দিনের ছেলে শহীদুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী উপস্থিত ছিলেন।
