ঢাকাSaturday , 31 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

Mahamudul Hasan Babu
October 31, 2026 4:15 pm
Link Copied!

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ​লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভূমিকা রানী দাস (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

​শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হন ওই শিক্ষার্থী। ফলাফল মেনে নিতে না পেরে পরিবারের অগোচরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি জীবন শেষ করেন। ​নিহত ভূমিকা রানী দাস উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুনানগর বাজার এলাকার রঞ্জিত চন্দ্র দাস ও শিখা রানী দাস দম্পতির মেয়ে।
​পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ফলাফল প্রকাশের পর আইসিটি বিষয়ে ফেল করার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেননি ভূমিকা। পরে পরিবারের সবার অগোচরে নিজের ঘরে গলায় ফাঁস দেন তিনি। টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।