ঢাকাWednesday , 4 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 4, 2026 2:22 pm
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, উপজেলা জামায়াতের আমির আব্দুস ছালাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান ও ওসি বাদল কুমার মন্ডল।

এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ও আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।