ঢাকাWednesday , 4 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান

Mahamudul Hasan Babu
November 4, 2026 2:25 pm
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের আওতায় সহজ কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জনকে পবিত্র কোরআনের ছবক প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নিজপাড়া আহমাদিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে এলাকাবাসীর উদ্যোগে এ উপলক্ষে এক কোরআন ছবক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছবকপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এলাকাবাসীর পক্ষ থেকে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়।
উপজেলা হজ প্রশিক্ষক আলহাজ্ব হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপার মোঃ আহসানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের কেয়ারটেকার মোঃ শহিদুল ইসলাম, থানা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মশিউর রহমান, হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, কারি মোঃ মজিবর রহমান (কেন্দ্র শিক্ষক ও শ্রেষ্ঠ ইমাম), সমাজসেবক মোঃ খাইরুল ইসলাম, কাউনিয়া উপজেলা যুবশক্তির সংগঠক মোঃ হারুন-অর রশিদ, মোঃ আব্দুল বাতেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এতে তারা আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে। তাঁরা কোরআন শিক্ষার প্রসারে এলাকাবাসীর এমন উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।