আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, আলমগীর খান ছাতু ও হাফিজুর রহমান হাপি।
