রোকনুজ্জামান সবুaজ জামালপুরঃজামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা চক্রের চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২ দেওয়ানগঞ্জ)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
গত বৃহস্পতিবার (১২নভেম্বর) রাতে জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া মডেল মসজিদের সামনে পাকা সড়ক থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা বড়ি এবং যোগাযোগে ব্যবহৃত ৩টি বাটন মুঠোফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,পাবনা জেলাআব্দুল খালেক(৩৩),নারায়ণগঞ্জ জেলা,রনি(৩০) ঠাকুরগাঁও জেলা,খাদিজা বেগম (১৯) এবং
গাজীপুর জেলা,বাবুল (৪৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে জামালপুরসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছিলেন।
এ বিষয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান,মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ডিবি-২ (দেওয়ানগঞ্জ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান,এ ঘটনায় শুক্রবার (১৩নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
