ঢাকাThursday , 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে মা ও শিশু কেয়ার হাসপাতাল

Mahamudul Hasan Babu
November 12, 2026 4:34 pm
Link Copied!

আবু সালমানরামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় উদ্বোধনের পর থেকেই সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে আলেকজান্ডার মা ও শিশু কেয়ার হাসপাতাল। অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, উন্নত পরিবেশ, মানসম্মত বেড এবং স্বল্প খরচে চিকিৎসাসেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজনরা। স্থানীয়ভাবে উন্নত চিকিৎসাসেবার সুযোগ তৈরি হওয়ায় ধীরে ধীরে এ হাসপাতালে রোগীদের উপস্থিতি বাড়ছে। বিশেষ করে আরামদায়ক বেড,পরিচ্ছন্ন পরিবেশ,সার্বক্ষণিক নার্সের সেবা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের সুবিধা রোগীদের আগ্রহ বাড়াচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি,নোয়াখালী কিংবা লক্ষ্মীপুরের অন্যত্র না গিয়েও এখন রামগতিতেই বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

হাসপাতালের কর্তৃপক্ষের প্রতিনিধি মো. শিবলী নোমান বলেন,আমরা অন্যান্য হাসপাতালের তুলনায় কম খরচে সুন্দর পরিবেশে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা করছি। রোগীদের জন্য ২৪ ঘণ্টা নার্সের সেবা চালু রয়েছে। বিদ্যুৎ চলে গেলে বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রয়েছে। আমাদের লক্ষ্য, রামগতির মানুষকে স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া। ইনশাআল্লাহ, আমরা এই সেবার ধারাবাহিকতা বজায় রাখব।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসউদ জাহান বলেন,হাসপাতালটি চালুর শুরু থেকেই আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সেবার বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। রামগতির মানুষের জন্য এটি একটি নতুন সুযোগ। ভালো চিকিৎসক,প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং তুলনামূলক স্বল্প খরচে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয়দের জন্য এটি ইতিবাচক উদ্যোগ। তিনি আরও বলেন, রামগতির মানুষকে চিকিৎসার জন্য দূরবর্তী জেলা শহরে ছুটে যাওয়ার আগে স্থানীয়ভাবে থাকা চিকিৎসাসেবার সুযোগ সম্পর্কে অবগত হওয়ার আহ্বান জানাই।

 

হাসপাতালের উল্লেখযোগ্য সেবাসমূহ: আলেকজান্ডার মা ও শিশু কেয়ার হাসপাতালে রয়েছে, ৪ডি আল্ট্রাসনোগ্রাফি। ভিডিও এন্ডোস্কপি।

কালার ডপলার ও ইকোকার্ডিওগ্রাফি।

কম্পিউটারাইজড রিপোর্টসহ ইসিজি। ডিজিটাল এক্স-রে (৩০০ এমএ)।

বহির্বিভাগ ও সার্বক্ষণিক জরুরি বিভাগ।বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার।চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা। আধুনিক প্যাথলজি ল্যাব।

হেমাটোলজি অ্যানালাইজার বায়োকেমিস্ট্রি ও সিরাম ইলেকট্রোলাইটস পরীক্ষা। ক্লিনিক্যাল প্যাথলজি ও সেরোলজি। হরমোন পরীক্ষা। কালচার ও সেনসিটিভিটি পরীক্ষা। বিদেশগামীদের মেডিকেল চেকআপ। হেপাটাইটিস-বি, টাইফয়েড ও জলাতঙ্কের টিকাদান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রামগতি ও আশপাশের এলাকার মানুষের কাছে সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।