ঢাকাThursday , 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-টাঙ্গাইল ও গাজীপুর মহাসড়কে নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাইড্রোলিক হর্নের ব্যবহার  

Mahamudul Hasan Babu
November 12, 2026 4:29 pm
Link Copied!

 

মোঃ নাজিম উদ্দিন ত

গাজীপুর জেলা প্রতিনিধি

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী পরিবহনসহ বিভিন্ন লোকাল বাসে প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন।

 

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব হর্নের ব্যবহার বন্ধ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও পথচারীরা।

 

স্থানীয়দের অভিযোগ, হাইড্রোলিক হর্নের বিকট শব্দে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা অতিরিক্ত শব্দের কারণে সমস্যায় পড়ছেন।

 

শব্দদূষণ রোধে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও পরিবহন মালিক ও চালকদের একটি অংশ তা উপেক্ষা করে প্রতিনিয়ত এসব হর্ন ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে।

 

এদিকে মহাসড়কে প্রকাশ্যে হাইড্রোলিক হর্ন ব্যবহার চললেও সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণ। তাদের প্রশ্ন, নিষিদ্ধ হর্নের ব্যবহার বন্ধে প্রশাসন ও ট্রাফিক পুলিশ কেন কঠোর পদক্ষেপ নিচ্ছে না?

 

এ বিষয়ে সংশ্লিষ্ট টিআই মোস্তফার বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।

 

সাধারণ জনগণের দাবি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শব্দদূষণ বন্ধে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি পরিবহন মালিক ও চালকদের আইনের আওতায় এনে মহাসড়কে স্বাভাবিক ও শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

 

এখন সাধারণ মানুষের দাবি, নিষেধাজ্ঞা থাকার পরও মহাসড়কে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করতে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন।