ঢাকাThursday , 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে শিক্ষক সমিতির দুই পদে ভোট, অন্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা

Mahamudul Hasan Babu
November 12, 2026 4:32 pm
Link Copied!

আবু সালমান

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে ১৯ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এ দুটি পদে ভোটগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিন।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিবিরহাট রশিদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদ্য সাবেক সভাপতি তুহিনা আক্তার এবং চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানজুর আহমেদ। সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন চর আফজল এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম ও মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক মো. সামছু উদ্দিন পারভেজ।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। তাঁরা হলেন আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন, চরসীতা তোবারআলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুল ইসলাম, চরমেহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান ইলিয়াস এবং রামগতি বিবিকে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাবের উদ্দিন।
এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ছালেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইউছুফ আলী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সারোয়ার হোসেন মিরন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দপ্তর সম্পাদক পদে সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক পদে আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কারিমুন নেছা, কোষাধ্যক্ষ পদে রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রামগতি বিবিকে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসান মাহমুদ প্রার্থী হয়েছেন। নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন রামগতি বিবিকে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জোবায়ের উদ্দিন এবং বিবিরহাট রশিদীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মামুনুর রশীদ। অন্যদিকে, সংরক্ষিত কর্মচারী প্রতিনিধি পদে প্রার্থী হয়েছেন রাস্তার হাট হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আমজাদ হোসেন এবং সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আবু মুসা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাহী সদস্যের চারটি পদের মধ্যে দুটি পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এ ছাড়া চরসীতা তোবারআলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. তেফায়েল আহমেদ কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দেননি। নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলার ২০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৩১১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।