ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাটার অপেক্ষায় থাকা সোনালী ধান এখন বিষে চুরমার! সরিষাবাড়ীতে শত্রুতার বলি কৃষকের স্বপ্ন

Mahamudul Hasan Babu
November 15, 2026 9:13 am
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকের ২০ শতাংশ জমির আধা পাকা ধান বিষ প্রয়োগ করে বিনষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩নভেম্বর)রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে সর্বশান্ত হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষক। সরকারী কৃষি প্রণোদনা পেলে ঘুড়ে দাড়াতে পারবে কৃষক পরিবার।

​স্থানীয় সূত্রে জানা যায়,চর আদ্রা উত্তরপাড়া গ্রামের কৃষক আব্দুর রশিদ ও সালামের কষ্টার্জিত ২০ শতাংশ জমির আধা পাকা ধান রাতের অন্ধকারে কে বা কারা সুকৌশলে বিষ প্রয়োগ করে পুড়িয়ে বা বিনষ্ট করে ফেলেছে। সোনালী রঙে রাঙা পাকা ধান কাটার ঠিক আগমুহূর্তে এমন পৈশাচিক কর্মকাণ্ডে হতবাক এলাকার সাধারণ মানুষ। ঘটনার পর থেকেই ক্ষতিগ্রস্ত ও স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। নিজেদের স্বপ্নের সোনালী ফসলের এমন করুণ দৃশ্য দেখে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। ধান নষ্ট হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলবেন,তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।

​এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রশিদ ফকির ও সালাম মিয়া বলেন,অনেক কষ্ট করে ধার-দেনা করে জমিতে ধান চাষ করেছিলাম। ধানগুলো এখন কাটার উপযোগী হয়েছিল। এক সপ্তাহ পরেই ধান কেটে বাড়ীতে নিতাম। কিন্তু কে বা কারা শত্রুতা করে আমার জমিতে বিষ দিয়ে সব ধান নষ্ট করে দিল! এখন আমি কীভাবে বাঁচব? চোখের সামনে নিজের হাতে লাগানো সোনার ফসল এভাবে বিষে পুড়ে নষ্ট হতে দেখলাম। যারা এই অমানুষিক কাজ করেছে,আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রশাসনের কাছে।

স্থানীয় এলাকাবাসী মিস্টার মিয়া,দেলোয়ার হোসেন ও কবজ আলী বলেন,প্রায় ৫০ বছর ধরে তারা এ জমিতে চাষাবাদ করছে। এর আগে এই গ্রামে এমন কোন ঘটনা ঘটেনি। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন,বিষয়টি খুবই দুঃখজনক। সম্ভবত আগাছা নাশক বিষ প্রয়োগ করা হয়েছে। যার কারনে ফসলের এমন ক্ষতি হয়েছে। আমরা সরেজমিনে গিয়ে খোজ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারী প্রণোদনা দেয়ার ব্যবস্থা করবো।