আমিনুর রহমানঃ যশোরের অভয়নগর প্রাইভেট স্কুল এসোসিয়েশন ও আজিজ শামসুন ওয়েলফেয়ার সোসাইটির মেধাবৃত্তি ২০২৫, শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১৪ নভেম্বর শনিবার অভয়নগরের কম্পিউটার লিটল জুয়েলস স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অভয়নগরের ১৯ টি শিক্ষা প্রাইভেট প্রতিষ্ঠানের ১৩৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৮ জন ট্যালেন্টপুলে বৃত্তি পায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ,অভয়নগর স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি, কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরীক্ষা কমিটির সচিব, মাহফুজা বেগম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সেলিম হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক মাসুদুর রহমান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক জানান, এবছর ২৬ ডিসেম্বর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভাপতি আমিনুর রহমান খান বলেন, প্রাইভেট এসোসিয়েশনের এই বৃত্তি শিক্ষার্থীদেরকে আরো বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে সরকারি বেসরকারি বৃত্তি পেতে ও উচ্চশিক্ষা গ্রহণে সহযোগিতা করবে।
