পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলা আলু উৎপাদন, সংরক্ষন ও বিপননে জড়িত হাজারো কৃষক। একসময় আলু চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক। সেই আলুই এখন তাঁদের গলার কাঁটা। উৎপাদন, হিমাগারে সংরক্ষণ ও পরিবহনসহ প্রতি কেজি আলুতে খরচ পড়ছে প্রায় ২২ টাকা। অথচ বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৯ থেকে ১০ টাকায়। এতে কেজিপ্রতি ১২ থেকে ১৩ টাকা লোকসান গুনছেন কৃষক ও ব্যবসায়ীরা।
রংপুরের পীরগঞ্জে হিমাগারগুলোতে পড়ে রয়েছে বিপুল পরিমাণ অবিক্রীত আলু। উপজেলার শাহ ইসমাইল গাজী(রহঃ), তছির উদ্দিন, শাহ্ সুলতান হিমাগার ও সান্তনা হিমাগার। একসময় এসব হিমাগারে আলু সংরক্ষণ ও উত্তোলন নিয়ে ছিল ব্যস্ততা। তবে বাজারে দরপতনের কারণে এবার চিত্র একেবারেই ভিন্ন। লোকসানের আশঙ্কায় হিমাগার থেকে আলু তুলছেন না অনেক কৃষক ও ব্যবসায়ী। ফলে এখনো অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে বিপুল পরিমাণ আলু।
কৃষক ও ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, উৎপাদন বা ক্রয়মূল্য, হিমাগার ভাড়া, বস্তা ও পরিবহনসহ প্রতি কেজি আলুতে খরচ পড়েছে প্রায় ২২ টাকা। অথচ বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৯ থেকে ১০ টাকায়। এতে প্রতি কেজিতে লোকসান গুনতে হচ্ছে ১২ থেকে ১৩ টাকা। ফলে আলু বিক্রি করলেও পুঁজি ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই।
হিমাগার কর্তৃপক্ষ বলছে, সাধারণত এ সময়ে সংরক্ষিত আলুর বড় একটি অংশ বাজারে চলে যাওয়ার কথা। কিন্তু এবার দাম না থাকায় অর্ধেক আলুও এখনো হিমাগার থেকে উত্তোলন করা হয়নি।
রামনাথপুর ইউনিয়নের কৃষক জালাল মিয়া বলেন, ‘আমাদের আলু উৎপাদন করতেই কেজি প্রতি প্রায় ১৫ টাকা খরচ হয়েছে। হিমাগারে রাখা ও অন্যান্য খরচসহ প্রতি কেজিতে মোট খরচ পড়েছে প্রায় ২২ টাকা। অথচ এখন সেই আলু ৯ থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এতে আমরা ব্যাপক লোকসানের মধ্যে পড়েছি।’
আলু ব্যবসায়ী মঞ্জুর হোসেন বলেন, ‘এবার ১৩ লাখ টাকার আলু কিনেছি। তখন প্রতি কেজি ১৫ থেকে ১৬ টাকা দরে কিনেছিলাম। কিন্তু এখন বাজারে দাম মাত্র ৯ টাকা। বর্তমান বাজারদর অনুযায়ী আমার প্রায় ৯ লাখ টাকা লোকসান হতে পারে।’
শাহ ইসমাইল গাজী স্টোরেজের ম্যানেজার মাহাবুর রহমান বলেন, ‘আমাদের হিমাগারে এখনো প্রায় অর্ধেক আলু জমা রয়েছে। এত দিনে সাধারণত চার ভাগের তিন ভাগ আলু উত্তোলন হয়ে যাওয়ার কথা। কিন্তু বাজারে আলুর দাম কম থাকায় ব্যবসায়ীরা আলু তুলছেন না।’ তিনি আরোও বলেন গত বছর যেখানে বিদ্যুৎ বিল ছিল প্রতি মাসে ৭ থেকে সাড়ে সাত লক্ষ টাকা সেখানে এবছরে ১৩ লাক্ষ টাকার কমে বিল আসছে না এতে লোকসানের মুখে পড়েছে ষ্টোর মালিকরাও।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, ‘আমাদের উপজেলায় আলুর যে চাহিদা রয়েছে, তার চেয়ে প্রায় ১ লাখ ৬ হাজার মেট্রিক টন আলু অতিরিক্ত উৎপাদিত হয়। এই অতিরিক্ত আলু বিদেশে রপ্তানি করা না গেলে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা কঠিন। কীভাবে আলু বিদেশে রপ্তানি করা যায়, সে বিষয়ে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।’
এ বিষয়ে সহকারী পরিচালক ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাকিল আকতার জানান, বর্তমান পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কৃষক ও ব্যবসায়ীদের এই দুরবস্থা বিবেচনায় তাঁদের প্রণোদনার আওতায় আনা যায় কি না, সে বিষয়েও চেষ্টা চলছে।