ঢাকাSaturday , 14 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীর জান্নাত বেকারি সিলগালা ও অর্থদণ্ড

Mahamudul Hasan Babu
November 14, 2026 2:34 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :  পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জান্নাত বেকারী সিলগালা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির মালিক মো: জলিল (৩৫) কে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়। জানাগেছে, উপজেলার কলেজ মোড়ে অবস্থিত জান্নাত বেকারী কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগের সেনেটারী ইন্সপেক্টর কে ম্যানেজ করে দীর্ঘদিন থেকে অস্বাস্থ্যকর পরিবেশে এবং ভেজাল খাদ্য দ্রব্য দিয়ে বেকারি পণ্য উৎপাদন করে তা বাজারজাত করে আসছিলেন। বেকারি পরিচালনার ছাড়পত্র কিভাবে পেলেন জানতে চাওয়া হলে সেনেটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল গনি বিষয়টি এড়িয়ে যান। উল্লেখ যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও স্বেচ্ছাচারিতার কারণে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজার সহ এলাকার সর্বত্রই অস্বাস্থ্যকর পরিবেশে আরো বেশ কিছু বেকারী প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করে চলেছেন। শুধু তাই নয় উপজেলার প্রতিটি বাজারের হোটেল রেস্টুরেন্টগুলো কর্তৃপক্ষের উদাসীনতায় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করে যাচ্ছেন। এক্ষেত্রে আটোয়ারীর সুধী মহল প্রতিনিয়ত নজরদারী ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।