ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে বাঁশবাগানে জুয়ার আসর, পুলিশের অভিযানে আটক ৩

Mahamudul Hasan Babu
November 15, 2026 9:15 am
Link Copied!

রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি :কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাঁশবাগানের ভেতরে জুয়ার আসর বসানোর অভিযোগে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ১৫ নভেম্বর দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে রাজ্জাকুল ইসলামের বাঁশবাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ধনী গগলার মৃত নেসমত আলীর ছেলে আব্দুল মুন্না, গোপালপুর উচাটারি গ্রামের মৃত আজহার আলীর ছেলে আব্দুল কাদের এবং উত্তর সরকারটারি গ্রামের শাহাদত আলীর ছেলে মোহাম্মদ রুহুল আমিন।
পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়।