ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন

Mahamudul Hasan Babu
November 26, 2026 8:10 am
Link Copied!

রওশন আলম, ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ-  “রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর হতে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বী। সভার শুরুতে প্রাণী সম্পদের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফজলুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডোমার পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান চৌধুরী, ভেটেরিনারি সার্জন ডা জাকিরুল ইসলাম জাকির, খামারি মোজাফফর হোসেন প্রমূখ।