,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরে এমপির সাক্ষাৎকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু ও একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,
রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সাবেক সভাপতি এস এম সাইফুল ইসলাম ও ওহেদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাব্বি হোসেন ও সাধারণ সম্পাদক সুকমল কুমারসহ উপজেলার স্থানীয় সাংবাদিকরাউপস্থিত ছিলেন।
