রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে প্রতিবাদ সভা করেছে বিএনপি। শনিবার উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে বড়গাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান। সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, অন্যতম সদস্য এসএম আল ফারুক জেমস, বড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী প্রার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সম্প্রতি সময়ে ভারতে পালিয়ে থাকা ফাসিস্ট হাসিনার ইন্ধনে অন্তত দেশের ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া দেশজুড়ে ছোটখাটো অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ঘটনা ঘটেই চলেছে। ফাসিস্ট হাসিনার পোষা কুকুরদের এমন নোংরামির বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা প্রতিহত করে চলেছে। ফাসিস্ট হাসিনার উসকানিমূলক এই ধরণের জ¦ালাও-পোড়াও নৈরাজ্য অগ্নিসংযোগের নোংরা কাজগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের মাঝে পৌছে দিতে হবে। যাতে করে আর কোথাও এই ধরণের কর্মকান্ড ঘটনোর কোন সাহস ও সুযোগ না পায় ওই ফাসিস্ট হাসিনার দোসররা।
এমপি আরও বলেন, ইতোমধ্যেই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাই কোন নৈরাজ্যকে ভয় না করে কঠোরভাবে প্রতিহত করতে সকলের সার্বিক প্রচেস্টার কোন বিকল্প নেই। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গিকার হিসেবে ইতোমধ্যেই কৃষক কার্ড ও অস্বচ্ছল মহিলাদের মাঝে ফ্যামেলী কার্ড বিতরণ করা হচ্ছে। একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রতিটি অঞ্চলকে আধুনিকায় ও অভাবমুক্ত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। এছাড়া নাশকতা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা ফেরানোর পাশাপাশি চাঁদাবাজি, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে কার্যকর প্রতিরোধে সরকার জিরো টলারেন্সে অবস্থান করছে। তাই কোন প্রকারের গুজবে কান না দিয়ে সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করার আহ্বান জানান তিনি।
