ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে খাস জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩৪ জন

Mahamudul Hasan Babu
November 28, 2026 12:53 pm
Link Copied!

এম এম এ রেজা পহেলধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার দুই গ্রামের জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩৪ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও জলুসা গ্রামের নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন যাবত আদালতে মামলা মোকদ্দমা চলছে আসছে। এনিয়ে বিভিন্ন সময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার রক্তক্ষংয়ী সংঘর্ষ হয়েছে। আজ ২৮ নভেম্বর শনিবার দুপুরে আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও জলুসা গ্রামের নূরে আলম জিকু লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুষা গ্রামের হাওরে গেলে উভয় পক্ষের মধ্যে শুরুতে কথাকাটাকাটি হয় এর এক পর্যায়ে দু পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এতে টেঁটাবিদ্ধ হন ৭ জনসহ উভয় পক্ষের ৩৪ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মধ্যনগর থানার এস আই উৎপল কুমার সাহা বলেন, দুপক্ষের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবত চলমান আছে। এঘটনার আগেও তারা বেশ কয়েক বার সংঘর্ষে লিপ্ত হয়। জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। দূর্গম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থলে পৌছার আগে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।