ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসিইউ’র কর্তব্যরত চিকিৎসককে  লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

Mahamudul Hasan Babu
November 28, 2026 4:26 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার সকাল ১১টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবুল কাশেম।

মানববন্ধনে বক্তব্য দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুর রহমান ও ডা. বেলাল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মেহেরপুর জেলা শাখার সভাপতি ডা. আব্দুস সালাম, ডা. সউদ কবীরসহ হাসপাতালের কর্মরত চিকিৎসক ও কর্মকর্তারা। বক্তারা দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে মুমূর্ষু অবস্থায় এক রোগীকে আইসিইউতে ভর্তি করানো নিয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রকিবুল হাসান রিপন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ছোট ভাই।

এ সময় চিকিৎসকের সঙ্গে গালিগালাজ, বাকবিতণ্ডা ও শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও হাসপাতাল সংশ্লিষ্টরা মানববন্ধনে অংশ নিয়ে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।