ঢাকাSunday , 26 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলেম ও ইমাম শহীদ মাওঃ রইস উদ্দিন এর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও তাঁর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
April 26, 2026 2:17 pm
Link Copied!

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আলেম ও ইমাম শহীদ রইস উদ্দিনকে ২৬ এপ্রিল ২০২৫ সালে মব করে নির্যাতন ও পরে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা মহানগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল, রবিবার বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা জেলা শাখা আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্টের জেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তাবারুক হোসাইন, প্রচার সম্পাদক মোঃ নুরুল ইসলাম, রেজভীয়া দরবার শরীফ কমিটি , কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের রেজভী, ম্যাও মোঃ কবির হোসেন,মাওঃ মোঃ মোবারক হোসেন, মাওঃ পারভেজ রেজা, কারী মাওঃ মোঃ শামীম রেজা, মোঃ আবুল হাশেম সহ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার জেলা ও মহানগর নেতৃবৃন্দ।