মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বরিশাট গ্রামে একই রাতে একই সময়ে আপন দুই ভাইয়ের ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি হয়েছে।
২৬ এপ্রিল রবিবার দিবাগত রাত আনুমানিক ২.৩০মিনিটের সয়ম এ চুরি সংঘটিত হয়েছে বলে গরুর মালিক মনে করছেন।
স্বর জমিনে জেলার শ্রীপুর উপজেলার বরিশাট নতুন পাড়া গ্রামের মৃত আব্দুল জলিল বিশ্বাসের বড় ছেলে মাহবুব বিশ্বাস ও খবির বিশ্বাসের বাড়িতে দূধর্ষ এ চুরির ঘটনা ঘটে। প্রতিদিনের মতোই গরুকে খাবার দিয়ে রাতে ঘুমাতে যায় তাদের পরিবারের লোকজন । প্রকৃতির ডাকে সাঁড়া দিয়ে রাত আনুমানিক ২.৩০মিনিটের সময় মাহবুব বিশ্বাস দেখতে পায় তার গোয়াল ঘরের তালা ভাঙ্গা! গোয়াল ঘরের ভিতরে যেয়ে দেখতে পায় তার ২টা গরুর একটাও নাই। অনেক খোঁজা খুঁজি করে কোথাও পাওয়া আর গরুগুলো পায়নি। ইতিমধ্যেই তিনি জানতে পারেন তার ছোট ভাই খবির বিশ্বাসের গোয়াল থেকেও ৩টি গরু ও ১টি ছাগল চুরি হয়েগেছে। খবির উদ্দীন বিশ্বাস জানান তার ৩টা গরু ও ১টা ছাগলের বাজার মূল্য আনুমানিক প্রায় ৪লক্ষ টাকা। অপর দিকে মাহবুব বিশ্বাস জানান তার ২টি গরুর বাজার মূল্য আনুমানিক ২লক্ষ টাকা। গরু গুলো চুরি হওয়া খামারী পাগল প্রায়। তারা অনেক ধার দেনা করে গরু গুলো লালন পালন করছিল সামনে কোরবানিতে বিক্রি করবে বলে। এখন খামারীরা নি:স্ব হয়ে পথে বসার উপক্রম।
এ ঘটনায় বরিশাটসহ আশেপাশের গ্রামের খামারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশকে মৌখিক ভাবে জানালে তারা সরোজমিনে এসে দেখে গেছেন। লিখিত অভিযোগ পেলে তারা তদন্ত করে অভিযান পরিচালনা করবেন বলে জানা যায়।
