ঢাকাMonday , 27 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ছাত্রীর ছবি ছড়িয়ে উত্যক্ত, প্রতিবাদে বিএনপি নেতা ও ভাইয়ের শাস্তির দাবিতে মানববন্ধন

Mahamudul Hasan Babu
April 27, 2026 2:19 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলার এক কলেজ ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেৃ ছড়িয়ে দিয়ে উত্যক্তের প্রতিবাদে এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তইবুল ইসলাম ও তার ভাই তহিদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের দলুয়া বাজার এলাকায় মাগুরা প্রধানপাড়া এলাকাবাসীর আয়োজনে ঝলই-রজলি সড়কের দুই পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ভূক্তভোগী পরিবারের সদস্য সহ স্থানীয় মানুষজন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, তইবুল ইসলাম মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। দলীয় প্রভাব দেখিয়ে নানা মানুষজনকে হুমকি দিচ্ছেন। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তারই আশকারা পেয়ে তার ছোট ভাই তহিদুল ইসলাম ছাত্রীদের ছবি এআই দিয়ে নগ্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এনিয়ে মামলা হলে আসামী তহিদুলকে ধরতে গিয়ে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে তারা হামলার চেষ্টা করে। ভূক্তভোগী ছাত্রীদের পরিবারের সদস্যদের দলীয় প্রভাব দেখিয়ে নানা হুমকি দিচ্ছেন বিএনপি নেতা তইবুল। বর্তমানে পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অবিলম্বে তইবুলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।