ঢাকাMonday , 27 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আগামী সপ্তাহের মধ্যে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করবো। গাংনী উপজেলা পর্যায়ের কর্মকর্তা মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি শিক্ষক ও সাংবাদিকদের মত বিনিময় সভায় জেলা প্রশাসক শিল্পী রানী রায়

Mahamudul Hasan Babu
April 27, 2026 2:20 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : এর আগেও মেহেরপুরের দুটি উপজেলায় মতবিনিময় হয়েছে। তবে আজকে কিছুটা ব্যতিক্রম ধর্মী মনে হয়েছে। আপনারা অনেক সমস্যার কথা তুলে ধরেছেন। অনেক কথা আপনারা ধৈর্য়্য ধরে শুনতে পারিননি। আমি কিন্তু সব আন্তরিক ভাবে শুনেছি এবং নোট করেছি। শিক্ষা ক্ষেত্রে মেহেরপুর জেলা অনেক পিছিয়ে রয়েছে। এটা আমি জেনেছি। আগামী সপ্তাহের মধ্যে আমি শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের সাথে বসে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করবো। প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়। তিনি আরও বলেন, নানা সমস্যা সমাধানে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়ের গাংনী উপজেলায় আগমন উপলক্ষ্যে গাংনী উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি , সাংবাদিকবৃন্দ , শিক্ষক, ব্যবসায়ী বৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, ও সুশীল সমাজের প্রতিনিধি গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।
গভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।
অনুষ্ঠানের শুরুতেই গাংনী উপজেলার মানচিত্রসহ আয়তন, লোকসংখ্যা, আবাদী জমির পরিমান, নদী খাল বিলের তথ্য , বিনোদন স্পট, অর্থকরী ফসলের ধারনা, সব মিলিয়ে এক নজরে গাংনী উপজেলার নানা তথ্য ভিডিও প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন, গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান।
মত বিনিময় সভায় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় গাংনী উপজেলার কৃষি, স্বাস্থ্য , শিক্ষা ও আইন শৃঙ্খলা নিয়ে নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সেক্রেটারী আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখার আমির রবিউল ইসলাম, উপজেলা সেক্রেটারী জাহাঙ্গীর আলম, জামায়াতের বাইতুল মাল সম্পাদক জিল্লুর রহমান, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, করমদি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. এমদাদুল হক, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, জুলাই যোদ্ধা মুজাহিদুল ইসলাম, বামন্দী ইউপি প্যানেল চেয়ারম্যান শাহ আলম, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।