ঢাকাMonday , 27 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে সরকারি শাহ সুলতান কলেজে ‘তীর’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা

Mahamudul Hasan Babu
April 27, 2026 4:05 pm
Link Copied!

মোঃ খাত্তাব হোসেন, ক্যাম্পাস প্রতিনিধি: Earth Day উপলক্ষে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ-এ বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর)-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল সচেতনতামূলক উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা এবং পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক আলোচনা। কর্মসূচির প্রধান আকর্ষণ ছিল ‘তীর’-এর নবগঠিত আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক ঘোষণা।
উল্লেখ্য, প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস। ১৯৭০ সালে যাত্রা শুরু হওয়া এই দিবস বর্তমানে ১৯৩টিরও বেশি দেশে উদযাপিত হয়। ২০২৬ সালের প্রতিপাদ্য ছিল “আমাদের শক্তি, আমাদের গ্রহ”—যা দূষণ রোধ ও প্লাস্টিকমুক্ত নিরাপদ পৃথিবী গঠনের আহ্বান জানায়।
অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ বলেন, “জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের এই সময়ে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘তীর’-এর মতো সংগঠন শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
‘তীর’-এর উপদেষ্টা এবং সরকারি আজিজুল হক কলেজ-এর প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহা. মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, “ধরিত্রী দিবসের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, বন উজাড় রোধ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
অন্যদিকে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোখলেছুর রহমান বলেন, “পরিবেশ রক্ষা এখন আর শুধু দায়িত্ব নয়, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে সহায়ক হবে।”
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী দিনে ক্যাম্পাস ও বৃহত্তর সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, পরিচ্ছন্নতা অভিযান এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ‘তীর’ ২০১১ সাল থেকে জীববৈচিত্র্য, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে। সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে জাতীয় পুরস্কার অর্জন করে