ঢাকাWednesday , 29 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
April 29, 2026 9:43 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। বিরলের রানীপুর স্লুইচগেট সংলগ্ন সাহাপুর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের ফতেপুর (ধর্মপুর) গ্রামের হবিবর রহমানের পুত্র রবিউল ইসলাম (৩৫)’কে নগদ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (২৮ এপ্রিল) বিকালে অর্থ দণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।