ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

Mahamudul Hasan Babu
August 16, 2026 6:24 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইন্দ্রজীত সাহা। উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উদ নবী, প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ এবং উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা সোলায়মান আলী প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে সচেতন থাকতে হবে। অবৈধ জাল ও মাছ শিকারের ফাঁদ ব্যবহার বন্ধ করতে হবে।” একই সঙ্গে তিনি সর্বসাধারণকে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।