ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 17, 2026 2:01 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংস এর বেনিফিট (মৃত্যু দাবী) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট সোমবার বিকেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় পুরাতন সোনালী ব্যাংকের অফিস কক্ষে এ বেনিফিট (মৃত্যু দাবী) প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্য আরব আলীর স্ত্রী ও ছেলের হাতে এ নগদ অর্থ প্রদান করা হয়।

শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবু নইম কিতাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক মোঃ শাহাজুল হক।

উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ বাকিবিল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোছাঃ গোলাপী পারভীন, মোঃ কামাল বিশ্বাস, উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম, সুবিধাভোগী মৃত আরব আলীর স্ত্রী উম্মে হানি ও ছেলে আয়াতউল্লাহ খোমিনি।

উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবু নইম কিতাব জানান, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে আরব আলী ৬ লাখ টাকার ঋণ নেন। ১ লাখ ৩৬ হাজার ৮’শ টাকার ঋণ রেখে তিনি মারা যান। তিনি মারা গেলে তার কাছে পাওনা টাকা মওকুফ করা হয়। এমনকি তার দাফনের জন্য ওই পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। সকল ঋণ মওকুফ এবং সঞ্চয়ের লাভ সহ তার পরিবারের হাতে ৬৩ হাজার ৯’শ ৪ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। এই মহৎ কাজটি করতে পেরে আমরা সকলে অত্যান্ত আনন্দিত।