আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে|
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়|
সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী থানা অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম সোনা, গাংনী উপজেলা ¯^াস্থ্য বিভাগের আরএমও ডা. মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস, সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু ও গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম , সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রমুখ|
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মেহেরপুরের উপ পরিচালক রাসেদুল ইসলাম, বিজিবি প্রতিনিধি , সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ|
এছাড়াও কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন,প্যানেল চেয়ারম্যানবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ|
