ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর বাল্যবিবাহ নিরোধ  নারী নির্যাতন ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সভা

Mahamudul Hasan Babu
August 25, 2026 3:49 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ নিরোধ, বিবাহবিচ্ছেদের (ডিভোর্স) সংখ্যা হ্রাস, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বাল্যবিবাহ, নারী নির্যাতন, আত্মহত্যা ও বিবাহবিচ্ছেদের প্রবণতা কমাতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামুল হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, পুলিশ পরিদর্শক রেজাউল করিম, জেলা রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ ও আমঝুপি আলিম মাদ্রাসার সুপার মাহবুব-উল আলম।

এছাড়া জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর, জেলা কাজী সমিতির সভাপতি এম এ কে খায়রুল বাশার, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হোসেন, জেলা জাসাসের আহ্বায়ক এ বাকাবিল্লাহ, জেলা শিল্প ও বণিক সমিতির সদস্য আনোয়ারুল হক কালু, শ্যামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, বারাদী ইউনিয়নের সদস্য মুকুল হোসেন, কাজী আব্দুল মাবুদ নান্নু, শুকেন কুমার দাস এবং ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, নারী নির্যাতন, পারিবারিক বিরোধ ও সামাজিক নানা সংকট প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংকটে থাকা ব্যক্তিদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।