ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর  ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 25, 2026 3:54 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিক্ষা ও আইসিটি পার্থ প্রতিম শীল, মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামুল হক, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকী রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলী, পুলিশ পরিদর্শক রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, আমঝুপি আলিম মাদ্রাসার সুপার মাহবুব-উল আলম, জে টি এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল ইসলাম রিপন, শরীরচর্চা শিক্ষক সাদ্দাম হোসেন, সাথী খাতুন, মাসুদা খাতুন, ফারহা হোসেন লিটন ও আব্দুল কুদ্দুসসহ সংশ্লিষ্টরা।