ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাতে টর্চ ও মুখে মাস্ক, ভাঙ্গুড়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

Mahamudul Hasan Babu
September 10, 2026 10:07 am
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা প্রতিনিধি :পাবনার ভাঙ্গুড়ায় মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে এক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার গভীর রাতে যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। তবে উপজেলার ঠিক কোন এলাকায় মিছিলটি বের করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মিছিল শেষে অংশগ্রহণকারীরা ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন। ভিডিওটিতে দেখা যায়, টর্চের আলো জ্বালিয়ে ও মুখে মাস্ক পরে যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে নাজমুল ইসলাম পিয়াল ও সাধারণ সম্পাদক হিসেবে তায়েজুল ইসলামের নাম ঘোষণা করায় ভিডিওর মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ওসি মো. সাফিউল আযম জানান, রাতের আঁধারে অনুষ্ঠিত যুবলীগের এমন ঝটিকা মিছিল সম্পর্কে তিনি কিছুই জানেন না।