মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃআজকে কুড়িগ্রাম জেলার
ভূরুংগামারী সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাগভান্ডার বাজারের পিছনে সুপারি বাগানে দীর্ঘদিন যাবত ৪/৫ টি জুয়ার আসর চলছিলো। উপজেলার বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এখানে সমবেত হতো জুয়া খেলতে। জুয়ার পাশাপাশি মাদক সেবন করা হতো। মাদক, চোরাকারবার ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জুয়া খেলার স্থানটি ঘিরে ফেলেন ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও তার অভিযানিক দল। এসময় ০৪ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১১০০/- টাকা, ০৩ টি বাটন মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। পরিত্যক্ত নর্দমা যুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতার ও পালিয়ে যাওয়ার জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন জুয়া এবং মাদকের আসর গুলো একসাথে চলে। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত জুয়াড়ি হলো
মোঃ ময়নাল হক (৬৫)পিতা-মৃত আব্দুল খালেক সাং-বাগভান্ডার, থানা- রুঙ্গামারী
মোঃ মাসুম হোসেন (৪৪) পিতাঃ- মোঃ বজলার রহমান সাং-বাগভান্ডার,থানা-ভূরুঙ্গামারী মোঃ গাজীউর রহমান(৪৭) পিতাঃ মৃত করিম, সাং-খামার পত্রনবীশ, থানাঃ ভুরুঙ্গামারী মোঃ নজরুল ইসলাম (৪১)পিতাঃ মোঃ সিরাজ উদ্দিন, সাং বাগভান্ডার থানাঃ ভুরুঙ্গামারী।
