ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারী উপজেলা বিএনপি পরিবার কর্তৃক পঞ্চগড় জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসককে সংবর্ধনা

Mahamudul Hasan Babu
September 10, 2026 2:48 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : আটোয়ারী উপজেলা বিএনপি পরিবার কর্তৃক নবনিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পড়ন্ত বিকেলে পরিষদের হলরুমে উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা এম এ মজিদ। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আজহারুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আটোয়ারী বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম দুলাল। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সিনিয়র আইনজীবি, পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পিপি এ্যাড. আদম সুফি, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আলহাজ¦ কুদরত-ই-খুদা, সাবেক সদস্য এবং সাবেক আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ তৌহিদুল ইসলাম, সাবেক সদস্য ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মকসেদ আলী, উপজেলা মহিলা দলের আহবায়ক মর্জিনা বেগম ও ছাত্রদলের সদস্য সচিব বজলার রহমান সুমন প্রমূখ।
এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি ও আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু’র নেতৃত্বে স্থানীয় সনাতলী নেতৃবৃন্দদের সমন্বয়ে নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, গেল জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে এই উপজেলার মানুষ দিনরাত পরিশ্রম করে আমার নেতা ব্যরিস্টার মুহাম্মদ নওশাদ জমির এর বিজয় নিশ্চিৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে। সেকারণে আটোয়ারীবাসীর কাছে আমি চিরঋণী। তিনি আরো বলেন, আজ থেকে আমার দুই চোখের মধ্যে একটি চোখ আটোয়ারী বাসীর জন্য বরাদ্দ দিলাম।