ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা শুরু

Mahamudul Hasan Babu
September 10, 2026 3:44 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে স্থানীয় তরুণ-তরুণীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে তিন দিনব্যাপী “ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

​বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর)দুপুরে কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘বেঙ্গল এভিয়েশন ইনিশিয়েটিভ’-এর উদ্যোগে এবং স্থানীয় তরুণ-তরুণীদের অংশগ্রহণে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোঃ জুবায়ের।

​কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৯০ অভ’থান নেতা,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আসলাম খান,বেঙ্গল এভিয়েশন ইনশিয়েটিভ চেয়ারম্যান,অবসর প্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার জিয়া নূর নবী,বেঙ্গল এভিয়েশন ইনশিয়েটিভ এর এমডি মনিরুল ইসলাম,ডাইরেক্টর ট্রেনিং রাশেদুল ইসলাম,নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আর্ন্তজাতিক ব্যবসা গবেষক সবুজ কুমার মন্ডল,কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম,সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন প্রমূখ বক্তব্য রাখেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ড্রোন প্রযুক্তির ব্যবহারও গুরুত্বঅপরিসীম। এ ধরনের কর্মশালা প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে অগ্রণী ভূমিকা রাখবে।

​তিন দিনব্যাপী এই কর্মশালায় কুলকান্দি এলাকার নির্বাচিত তরুণ-তরুণীদের ড্রোনের নিরাপদ ফ্লাইট সামলানো, ক্যামেরা ও ভিডিওগ্রাফির নিখুঁত ব্যবহার, ড্রোন মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর ব্যবহারিক এবং তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।