রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে বেসিক এডুকেশন এন্ড সাইন্স কেয়ার এর সৌজন্যে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২৬ এর প্রথম সেমিফাইনাল ম্যাচে গতকাল ১১সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে স্থানীয় পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা ২ -২ গোলে অমিমাংশিত হলে সরাসরি ট্রাইব্রকারে ডোবা বন্ধু একাদশ ৪-৩ গোলে গোয়াল বাড়িরচর ফুটবল ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। খেলায় দৃষ্টি নন্দন খেলা দেখিয়ে ডোবা ফুটবল একাদশের অন্তর ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাভেদ হোসেন মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির শেখ। বিএনপি নেতা এসএমএ মালেক, প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, বিএনপি নেতা খায়রুল আলম খোকন, আমিনুল ইসলাম, আলামিন লস্কর, সেচ্ছাসেবক দলনেতা মুস্তাইন শেখ মেহেদি হাসান, যুবদল নেতা দাউদ শেখ, এরশাদ শেখ, উপজেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক রহিমা আক্তার নয়ন প্রমুখ।
খেলা পরিচালনা করেন সাইফুল ইসলাম পাইক। সহযোগি হিসাবে ছিলেন মিনা জাহিদ হাসান,শেখ জাহিদুল ইসলাম।
