ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস: জামালপুরে জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

Mahamudul Hasan Babu
September 11, 2026 2:58 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

​জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

​জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জ্যেষ্ঠ সহ-সভাপতি,জেলা বিএনপি ​লোকমান আহমেদ খান লোটন,শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী,সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক
​রুহুল আমিন মিলন,শহর বিএনপির সাধারণ সম্পাদক, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

​আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।