ঢাকাSaturday , 12 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ৩ মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

Mahamudul Hasan Babu
September 12, 2026 12:18 pm
Link Copied!

​গোপালগঞ্জ প্রতিনিধি:​নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে গতকাল শনিবার জেলা প্রশাসন ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক কেন্দ্রীয়ভাবে উদ্বোধনের পর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং প্রতিনিধিরা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গোপালগঞ্জে এই কার্যক্রমের সূচনা করেন।
​অভিযান উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবৃদ্ধি রোধ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
​আলোচনা সভা শেষে জেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
​র‍্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো এবং জমা পানিতে মশার লার্ভা ধ্বংসের লক্ষে কার্যকর ওষুধ প্রয়োগ করা হয়।
​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী তিন মাস পুরো জেলা জুড়ে এই মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন ও মশামুক্ত গোপালগঞ্জ গড়তে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখাসহ সাধারণ জনগণকে এই অভিযানে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।