ঢাকাSaturday , 12 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, তৃণমূল শক্তিশালী করার আহ্বান

Mahamudul Hasan Babu
September 12, 2026 3:24 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার(১২সেপ্টেম্বর)বিকেলে বালিজুড়ী ফাজেল মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​উপজেলা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মেরিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

​সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুর গফুর।

​এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​সভায় মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক অগ্রগতি,তৃণমূল পর্যায় শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।