ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ করে রাখার দায়ে এক স্যার ব্যবসায়ীর অর্থদণ্ড।

Mahamudul Hasan Babu
September 13, 2026 12:02 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের বিরলে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ করে রাখার দায়ে এক স্যার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে উপজেলার ৪নং শহরগ্রাম ইউপি’র নাড়াবাড়ি বাজারে অবস্থিত নবাব টেডার্স এর স্বত্বাধিকারী মো: মশিউর রহমানকে রাসায়নিক সার মজুদ করে রাখার দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সেকিউটিব ম্যাজিস্ট্রেট মোঃ মনোয়ার হোসেন। এসময় সার মজুদকারী মশিউরের ২টি গোডাউন থেকে উদ্ধার হওয়া ২৫ বস্তা ইউরিয়া, এমওসি ২৫ বস্তা, টিএসপি ৩২ বস্তা এবং ডিএপি ২ বস্তা স্যার ন্যায্য মুল্যে কৃষকদের নিকট বিক্রয় করার আদেশ দেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালীন সময় বিরল উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, বিরল থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।