আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাবিল নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত নাবিল হোসেন (১০) উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর আড়াইটার সময় নাবিল মাদ্রাসা থেকে দুপুরের খাবার খেতে বাড়িতে আসে, খাবার খাওয়া শেষে সাইকেল যোগে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলে মুজিবনগর মেহেরপুর সড়কের জৈনেক আহমদ হুজুরের বাড়ির নিকট পৌঁছালে একটি মোটরসাইকেল সাথে তার সাইকেলের ধাক্কা লাগে মোটরসাইকেলের ধাক্কায় নাবিল ছিটকে রাস্তার উপর পড়লে পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। স্থানীয় জনগণের সহায়তায় ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
এ বিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস ঘটনা সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে আমি সহ মুজিবনগর থানার টিম ঘটনাস্থলে যায়। সেখান থেকে ঘাতক ট্রাক এবং মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সাথে পলাতক মোটরসাইকেল চালক এবং ট্রাক চালককে সনাক্তের কাজ চলছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
