ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহকে হারিয়ে জামালপুর ডিসি গোল্ডকাপে চ্যাম্পিয়ন সরিষাবাড়ী

Mahamudul Hasan Babu
September 13, 2026 4:34 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ জমকালো আয়োজন আর উপচে পড়া দর্শকের কর তালিতে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

রোমাঞ্চকর ফাইনালে মেলান্দহ উপজেলা একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা ও গোল্ডকাপ ট্রফি নিজেদের করে নিয়েছে সরিষাবাড়ী উপজেলা একাদশ।

​রবিবার (১৩সেপ্টেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত এই ফাইনাল ম্যাচ।
​নির্ধারিত সময়ে মাঠের লড়াইয়ে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে গড়ালে দারুণ নৈপুণ্যে ৪-২ গোলের জয় ছিনিয়ে নেয় সরিষাবাড়ী উপজেলা একাদশ। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে মেলান্দহ উপজেলা একাদশ। চমৎকার পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের গোলকিপার এজে মাহিন রানা ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

​খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম.রশিদুজ্জামান মিল্লাত এবং বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

​প্রধান অতিথির বক্তব্যে এম.রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, “১৯৯১ সালের পর এই প্রথম কোনো ক্রীড়া প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে এখানে খেলা উপভোগ করলেন এবং পুরস্কার বিতরণ করলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে খেলাধুলার যে নবজাগরণ তৈরি হয়েছে, তা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখবে।”

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জামালপুর-২ সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল,জামালপুর -৪ ফরিদুল কবীর তালুকদার শামীম ও অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন (জামালপুর-৫) উপস্থিত ছিলেন।

​এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গ্যালারিতে হাজারো দর্শকের বাঁধভাঙা উল্লাস আর করতালি পুরো স্টেডিয়াম এলাকাকে উৎসবে মুখরিত করে তোলে।