ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুুরের গাংনীতে মুকুল সেবা সংঘের আয়োজনে বজ্রপাত রোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তালগাছ রোপন

Mahamudul Hasan Babu
September 13, 2026 4:07 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে মুকুল সেবা সংঘের উদ্যোগে বজ্রপত রোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সরকারি রাস্তার পাশে তালবীজ রোপন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে| ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’ এই শ্লোগানকে সামনে রেখে মুকুল সেবা ও যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপন এবং তালবীজ রোপন কার্যক্রম গ্রহন করা হয়|
আজ রবিবার বিকেলে গাংনী পৌর এলাকার সন্ধানী স্কুল এন্ড কলেজের রাস্তা ও মহিলা কলেজ রোডের দুপাশে তালবীজ রোপন করা হয়েছে| কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক মুহাঃ আবু জাফর|
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ˆসয়দ জাকির হোসেন, মুকুল সেবা ও যুব সংঘের পরিচালক বদরুদ্দোজা, নাহিয়ার এন্টারপ্রাইজের সত্বাধিকারী আব্দুর রব, আব্দুল হাদি মাষ্টারসহ আরও অনেকে|