ঢাকাMonday , 14 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী উপজেলা হাসপাতালের টেন্ডার ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগের সদস্য রবিউলের হাতে বন্দী

Mahamudul Hasan Babu
September 14, 2026 3:23 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ শতকোটির জাহাঙ্গীরের হাত ধরে যুবলীগের সদস্য  জামালপুরের রবিউলের হাতে বন্দী। বিগত ৫ বছর ধরে একই প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম রবি নিয়ন্ত্রণাধীন আরিয়া ট্রেডার্স ও মাসুম  এন্টারপ্রাইজসহ আরও কয়েকটি কোম্পানি পরিচালিত হয়ে থাকে।  কোন নিয়ম নীতির তয়াক্কা না করে হাসপাতালের টেন্ডারের কাজ নিচ্ছেন বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগসাজশে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের মতাদর্শের এই দুর্নীতিবাজ গাংনী উপজেলা হাসপাতালের কর্তৃপক্ষকে ম্যানেজ করে বারবার টেন্ডার পেয়ে থাকে। এলাকাবাসী বারবার বিভিন্নভাবে এই দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকারের আমলের টেন্ডারবাজকে সরানোর জন্য সরকারের কাছে অনুরোধ করলেও তাকে কেউ সরাতে পারেনি। এতে হাসপাতালের সকল চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সাধারণ রোগীরা।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার  কার্যালয় গত ৩১ আগস্ট ২০২৬ দৈনিক আগামীর সময় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয় এম এস আর টেন্ডার,  ই- টেন্ডার বিজ্ঞপ্তি যার স্মারক নং- ইউএইচসি/গাংনী /২০২৬/১১৩১ তারিখ – ৩০/০৮/২০২৬ ইং। শিডিউল ক্রয়ের উল্লেখিত গ্রুপসমুহ যেমন – (ক) ঔষধ ( ইডিসিএল বহির্ভুত), (খ) যন্ত্রপাতি,( গ) গজ, ব্যান্ডেজ, তুলা, (ঘ) লিনেন সামগ্রী, (ঙ) ক্যামিক্যাল রি এজেন্ট, (চ) আসবাবপত্র ও কিচেন। এই সবগুলো কোডে সিডিউল ক্রয় করেন বিভিন্ন কোম্পানি।  শিডিউল ক্রয় করে গত  ১৪ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারিত সময়ে সকাল ১১ টার মধ্যে ইজিপি টেন্ডার দাখিল করেন।  ইজিপি টেন্ডারেরর নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় আরিয়া ট্রেডার্স ও মাসুম এন্টারপ্রাইজ কোম্পানির রবিউল ইসলাম রবিকে যার যার ফলে ওই ব্যক্তির অধীনে কোম্পানিগুলো বারবার কাজ পেয়ে থাকে এবং হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজশে বারবার পেয়ে থাকে বলে এলাকাবাসী ও সচেতন মহল মনে করে । গাংনী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন যাচায় বাচায় না করে কোম্পানির মালিক রবিউল ইসলাম রবিকে দিয়ে থাকেন বলে জানান। স্বাস্থ্য খাতের দুর্নীতির কথা ভেবে বিষয়টি খতিয়ে দেখলে জনস্বার্থে ও সরকারের  যে ঘোষণা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তা বাস্তবায়নে উপকারে আসবে।

আরিয়া ট্রেডার্স প্রতিষ্ঠানটি প্রতি বছর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম এস আর এর টেন্ডারের কাজ পাচ্ছেন এবং আরিয়া ট্রেডার্স প্রতিষ্ঠানের মালিকের আরো বিভিন্ন নামে বেনামে কোম্পানি নাম দিয়ে বিভ্রান্তিকর রেট দিয়ে টেন্ডার জমা দেন গাংনী উপজেলা হাসপাতালে ।  এই বারে ইজিপির টেন্ডারের কাজ কোম্পানির মালিক রবিউল ইসলাম রবির অফিস থেকে নিয়ন্ত্রণ হয়েছে বলে জানা গেছে।  ইজিপির নিয়ন্ত্রণ সরকারি কাজ কিভাবে বেসরকারি মাধ্যমে নিয়ন্ত্রণ হয় তা জনমনে প্রশ্ন রয়েছে। আরো জানা যায় যে আরিয়া এবং মাসুম এন্টারপ্রাইজ যে কয়েকবার কাজ পেয়েছে তাতে দেখা যায় কাগজে সম্পূর্ণ কাজের হিসাব আছে কিন্তু বাস্তবে তারও অর্ধেক পরিমাণও মালামাল হাসপাতালে দেয় না। যার ফলে প্রতিবছর হাসপাতালে মেডিসিন ও ও সব কিছুই শর্ট থাকে এবং বেশিরভাগ সময় রোগীদের ঔষধ বাইরে থেকে কিনে আনতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই প্রতারণার ও জাল জালিয়াতের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।  হাসপাতালে কোনো মুমূর্ষু রোগী ভর্তি হলে সে সরকারি সুযোগ সুবিধা পায়না মেডিসিন থেকে শুরু করে সব কিছুই বাহির থেকে কিনতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও অসাধু ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়ছে উপজেলার সাধারণ জনগন। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি।