ঢাকাMonday , 14 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন

Mahamudul Hasan Babu
September 14, 2026 3:24 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি:  ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন। এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খান, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, কলেজ ছাত্রদলের সভাপতি এজাজ, মাগুরা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও বিএনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশও পরিষ্কার রাখতে হবে। তিনি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তরুণদের সম্পৃক্ততা ডেঙ্গু প্রতিরোধ আন্দোলনকে আরও কার্যকর করবে বলেও তিনি উল্লেখ করেন।কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।