ঢাকাMonday , 14 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭-তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন

Mahamudul Hasan Babu
September 14, 2026 3:21 pm
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায় স্টাফরিপোর্টার  মাগুরা: মাগুরার মহম্মদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭-তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ আয়োজন করা হয়।
এতে বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

দিনব্যাপী আয়োজনে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, চিত্রাঙ্কনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং শুভ উদ্বোধন ঘোষণা দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নু.হা.ম হাদিউজ্জামান।অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন
নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক
অলেদ আলী মোল্লা।
এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সুধীজনের অংশগ্রহণে উদযাপিত হয় জাতীয় কবির জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ।