ঢাকাTuesday , 15 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

Mahamudul Hasan Babu
September 15, 2026 2:20 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের খাদ্যসংকট মোকাবিলায় সরকারি সহায়তার অংশ হিসেবে এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম।
এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, দুর্যোগ ও সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। দরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত সহায়তার মাধ্যমে পর্যায়ক্রমে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকারের এ উদ্যোগে দুর্যোগকবলিত ও নিম্নআয়ের মানুষের সাময়িক খাদ্যসংকট লাঘব হবে বলে আশা করছেন ।